নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। পরনে ছাই রঙের সুয়েটার ও কালো চেক লুঙ্গি ছিল।
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জানান, রোববার রাত ১০টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


