গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী এক নারী ও এক ছেলেশিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী এক নারী ও এক ছেলেশিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুর বয়স চার বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুইজন সম্পর্কে মা-ছেলে।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী ও শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।