সুমা আক্তার : – আনন্দ মুখর পরিবেশ এর মধ্যে দিয়ে শেষ হলো গাজীপুর সদর প্রেস ক্লাবের ৬ষ্ঠতম নির্বাচন।আজ ১৮ জানুয়ারী ২০১৯ ইং রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় শুরু হয় গাজীপুর সদর প্রেস ক্লাবের ৬ষ্টতম নির্বাচন।নির্বাচনে আনন্দ মুখর শান্তিপ্রিয় ভাবে ভোটদেন কার্যনির্বাহীর সদস্যও সাধারন সদস্যরা ।টানা ৪ ঘন্টাপর দুপুর ২ঘটিকায় শেষ হয় ভোটারদের ভোট দেওয়ার সময়। এবং ১ ঘন্টা পর দুপুর ৩ ঘটিকায় ভোটের ফলাফল ঘোষনা করা হয়।এ সময় নির্বাচন পরিচালনা কমিটির, সভাপতি, এক সংবাদ বিবৃতি দিয়ে বলেন, গাজীপুর সদর প্রেস ক্লাবের ৬ষ্ঠ তম নির্বাচনে সর্বোচ্চ ভোটে পেয়ে, সভাপতি পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক পূনরায় আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছে। এবং সাধারন সম্পাদক পদ প্রার্থী নাজিম উদ্দিন মাষ্টার উক্ত পদের সর্বোচ্চ ভোট পেয়ে পূনরায় সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।এসময় প্রেস ক্লাবারে সদস্যরা এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিককে পূনরায় সভাপতি হিসাবে এবং নাজিম উদ্দিন মাষ্টার কে সাধানর সম্পাদক হিসাবে পেয়ে এক আনন্দ উৎসবের আয়োজন করে।উক্ত আনন্দ অনুষ্ঠানে প্রেস ক্লাবের অন্যনো সকল সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখর এর মধ্যে দিয়ে বরন করে নেন, সভাপতি, ও সাধারন সম্পাদক কে।


