“গৃহবধূর লাশ উদ্ধার”

মেহেরপুর প্রতিনিধিঃ মোঃ রাসেল আলি: মেহেরপুর উপজেলার ভবানন্দপুর গ্রাম থেকে” বিথী “নামের এক গৃহবধুর “লাশ উদ্ধার “করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।  নিহত বিথি সদর উপজেলার ইসলামপুর গ্রামের আবদুর হান্নান এর মেয়ে।
পরিবারের দাবি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার চালিয়ে স্বামী শ্বশুর সহ বাড়ির লোকজন পালিয়ে গেছে।
জানা গেছে ইসলামপুর গ্রামের হান্নান এর মেয়ে বীথির সাথে প্রায়  ৫ বছর পূর্বে ভবানন্দপুর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে জাহাঙ্গীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় বিথির উপর নির্যাতন চালায়।  সেই কারণে বেশ কয়েকবার তার পিতার বাড়িতে চলে আসে বিথি।

সম্প্রতি বিথিবাবার বাসাই  চলে আসলে তাকে বুঝিয়ে স্বামী নিয়ে যায়। এদিকে বুধবার দিবাগত রাতে  তার ওপর  অত্যাচার করাই  তার মৃত্যু হয়। পরে স্বামীর বাড়িতে লোকজন বিথী আত্মহত্যা করেছে বলে প্রচার চালিয়ে লাশ ঝুলিয়ে রেখে সকালে পালিয়ে যায়।

বৃহস্পতিবার প্রতিবেশীরা লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে লাশের ময়না তদন্ত শেষে দাফন করা হয়।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, লাশ ময়নাতদন্ত হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ করলে মামলা নেওয়া হবে। তাছাড়া হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে।