কহিনুর পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী-৩ দশমিনা – গলাচিপা আসনে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তার আপিলের শুনানির পর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন ইসি।
হলফনামায় স্বাক্ষর না থাকায় গত ২ ডিসেম্বর গোলাম মওলা রনির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা। পরদিন স্ব শরীরে হাজির হয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য।গত ২৬ নভেম্বর হঠাৎ করেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে গোলাম মওলা রনি দলটিতে যোগদান করেন। পরে পটুয়াখালী-৩ আসন থেকে তাকে দলীয় মনোনয়নের চিঠি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সময় শেষ হয় গতকাল বুধবার। তিন দিনে মোট বাতিল হওয়া ৭৮৬ জনের মধ্যে আপিল করেন ৫৩৫ জন প্রার্থী। তবে শেষ দিনেও আপিল করেননি ২৫১ জন প্রার্থী।গত বৃহস্পতিবার ১০টা থেকে আপিলের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়। আজ ক্রমিক ১-১৬০, ৭ ডিসেম্বর ১৬১-৩১০ এবং ৮ ডিসেম্বর ৩১১-৫৪৩ এর শুনানি চলবে বলে জানানো হয়।


