গ্রামীণ ব্যাংকের উদ্যোগে চৌগাছায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারী)  দুপুরে চৌগাছা বাজারস্থ পাঁচনামনা মোড়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতারণ করা হয়। এ সময় গ্রামীণ ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক কাজী ইরাদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক আশরাফুজ্জামান, কর্মচারী সমিতির এরিয়া প্রতিনিধি ফয়জুল হক, ফিল্ড অফিসার জাহিদুল ইসলাম, সাধন কর্মকার, আক্তরুল ইসলাম, মাসুদুর রহমান, অফিস সহায়ক আমজাদ হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গ্রাহক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পাওয়া ব্যক্তিদের মাঝে খুশি খুশি ভাব দেখা যায় । নাম প্রকাশে অনইচ্ছুক একজন  ভোক্তা বলেন আমি শীত বস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত । আমাদের সমাজে প্রতিষ্ঠিত এমন বিভিন্ন প্রতিষ্ঠান আছে । সকল প্রতিষ্ঠানই যদি এমন ভাবে এগিয়ে আসে তাহলে সমাজে গরীবের আর কষ্ট থাকতো না ।