গ্রামের চায়ের দোকানে সকাল সন্ধ্যা জুয়ার মেলা, ধ্বংস হচ্ছে যুব সমাজ

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বিভিন্ন গ্রামে প্রায় প্রতিটি চায়ের দোকানে রয়েছে লুডু খেলার ব্যবস্থা। রাস্তার পাশে রয়েছে  তাশ ও লুডু খেলার আড্ডা। ছাত্র ও যুবকদের বেশিরভাগ অংশই সকাল-বিকাল-সন্ধ্যা সেই খেলায় সময় দিচ্ছে। বলা যায়, সময়জ্ঞান নেই বলেই তারা সময়কে বিপথে কাজে লাগাচ্ছে। এই কারণে ধ্বংস নামছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায়।

যুব সমাজ ধীরে ধীরে জুয়ার সাথে মিশে যাচ্ছে। বিপর্যস্ত হচ্ছে তারা। বাক-প্রতিবন্ধি মানুষের মতই সমাজের একটি প্রবীণ শ্রেণি নিজেদেরকে পুরোপুরি সম্পৃক্ত না করলেও বাধা দিচ্ছেন না। অন্যদিকে প্রচলিত আইনেও এটি সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে রাস্তার পাশে দোকানগুলোতে কেরাম, লুডু ও তাশ খেলাতো সম্পূর্ণ অবৈধ। তবে নিবন্ধিত রাজনৈতিক ও অরাজনৈতিক ক্লাবগুলোতে সময় কাটানোর উদ্দেশ্যে খেলতে বাধা নেই প্রচলিত আইনে। তথাপি অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর ভিন্ন চিত্র। ছাত্র ও যুবকরা খেলায় প্রতিযোগীতার পাশাপাশি বাজি ধরে অনেক সময়ই খেলে থাকে। কিছু কিছু সময় বাজি যদি টাকার অংক নাও হয় সেটি দোকানের বিভিন্ন কোমল পানীয়, সাবান,তৈল অথবা ফাস্টফুড আইটেম হয়ে থাকে।

এতে করে ছাত্ররা প্রতিদিন ১২০-১২৫ টাকা অনর্থক ব্যয় করে। পাশাপাশি বোর্ড ভাড়া দিয়ে আবার অতিরিক্ত টাকা গচ্ছা দিতে হয়। ছাত্রদের বাবার পকেটের টাকা ব্যাতীত আয়ের তেমন কোন উৎস নেই। প্রতিনিয়ত টাকা বাজে পথে খরচ করতে গিয়ে ঘরে চুরির অভ্যাস গড়ে উঠে বেশিরভাগ ক্ষেত্রে। বাজি ধরা বা জুয়া নামক এই সামাজিক ব্যাধীতে অনেক পরিবার ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর সমাজের ছোট-ছোট ব্যাধীই যে এক সময় বড় ধরণের অপরাধমূলক কর্মকান্ডে ছাত্র ও যুবসমাজ নেতৃত্ব দেয় সেটি সবারই জানা। খবর নিয়ে জানা গেছে, আমতলী উপজেলার প্রতিটি গ্রামে বাজারে লুডু কেরামবোর্ড রয়েছে চায়ের দোকানগুলোতে।

শুধু তাই নয় বরগুনা জেলার সীমানার পার্শ্ববর্তী গ্রামে তথা পটুখালী উপজেলার দুই উপজেলার মানুষ মেতে উঠেছেন লুডু খেলার। পটুয়াখালী উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন বাজারঘোনা  গ্রামের গগন খা নামক স্থানে চলে লুডু খেলা জুয়া আসর। গগন খা নামক স্থানে রয়েছে একটি জুনিয়ার হাই স্কুল, এ খেলার কারণে শিক্ষা অনেক টুটি বিচ্ছেদ হচ্ছে বলে মনে করেন এলাকার লোকজন ও শিক্ষক-শিক্ষার্থীরা। স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায়, তারা বলেন দোকানদার তাদের ব্যবসা ক্ষেত্রে লুডু খেলা বা জুয়া খেলার সুযোগ করে দিচ্ছেন দোকানের ভিতরে। দূর-দূরান্ত থেকে আগত অনেক মোটরসাইকেল ড্রাইভাররা এই খেলায় লিপ্ত হচ্ছেন বলে দাবি করেন। এ খেলা প্রতিকারের জন্য আইন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সচেতন নাগরিকগন।

পাশাপাশি প্রায় প্রতিটি দোকানেই টেলিভিশন চালিয়ে গভির রাত পর্যন্ত আড্ডার মগ্ন থাকে এলাকা কিছু লোক। তাতে করেও চোর-ডাকাতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সুশিল সমাজ। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি ও আমতলী থানার ওসি  বলেন, রাস্তার পাশে কেরাম, তাশ ও লুডু খেলার কোন বৈধতা নেই। পুলিশ প্রশাসন বিষয়টি অবগত নয়। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।