জ্যেষ্ঠ প্রতিবেদকঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে। ‘আম্ফান’ নামের এ ঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে বর্তমানে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল অভিমুখে এগোচ্ছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সাগর প্রবল উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
রোববার (১৭ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, এটি প্রথমে উড়িষ্যার দিকে থাকলেও অভিমুখ কিছুটা পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকে যাবে। আরও সরে গিয়ে বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানবে কিনা তা বলা যাচ্ছে না। তবে বর্তমানে যে গতিমুখ রয়েছে তাতে পশ্চিমবঙ্গ হয়ে খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে আম্ফান।


