ভোলা মনপুরা থানার অফিসার ইনচার্জ সাইদ আহম্মেদ ক্রাইম পেট্রোল বিডিকে জানান, মনপুরায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য সাধারন মানুষকে প্রশাষনের পক্ষ থেকে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ আশ্রয় কেন্দ্র গেলেও অনেক সাধারণ মানুষ যেতে রাজি হচ্ছে না। সোনার চর এলাকায় কিছু কিছু যায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলা থেকে আমাদের সংবাদদাতা ইয়াসিন আরাফাত জানান, ঢালচর এলাকায় ১৫ হাজার মানুষ বসবাস করেন সেখানে শুধুমাত্র একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। আমরা আমাদের ঢালচর সংবাদদাতার সাথে বিকাল ৫ টায় মুঠোফোনে যোগাযোগ করতে পেরেছি তখন তিনি জানিয়েছেন, পরিস্থিতি ভালো না।এখন তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
চর নিজাম ৫ হাজার লোকের বসবাস সেখানে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। চর কুকরি, তারুয়া সমুদ্র সৈকতসহ ছোট ছোট দ্বীপগুলোর সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। তবে ঘূর্নিঝড় সিত্রাং কী ঘটাবে ভোলায় তা কারো জানা নেই। ভোলার চর অঞ্চলের মানুষ জানিয়েছে ১৯৭০ সালের বন্যায় ভোলায় ৫ লক্ষ মানুষ মারা গিয়েছিল।


