প্রতিনিধি এস সি বাবুলঃ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম(১৫)সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ ড. নেজাম উদ্দিন নদভী’র সহধর্মিণী বিশিষ্ট নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেছেন,আমাদের প্রথম পরিচয় আমরা সবাই মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম মানেই শান্তি। রোজা রাখা, নামাজ পড়া, সামর্থ্য থাকলে হজ্ব যাকাত করা সবারই ফরজ। কিন্তু আমাদের কাজ আমরা কতটুক ধারণ করছি? অসহায় প্রতিবেশীদের খবর রাখছিনা, এইটার নাম ইসলাম নয়, ইসলাম হচ্ছে শান্তি। একে অপরের সাথে সুন্দর ব্যবহার করলেই সমাজে শান্তি আসে।
উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত লোহাগাড়া ইউনিভার্সেল এসোসিয়েশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। লোহাগাড়া ইউনিভার্সেল এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাংসদ নদভী’র সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী।
ইউনিভার্সেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি রায়হান ও স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক রিদুয়ানুল হকের যৌথ সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান । জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হক চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার হামিদ, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক এস সি বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন খাঁন, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রকসী সিকদার, আমিরাবাদ ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুহাম্মদ ইউনুছ, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সদস্য মোঃ আব্বাছ, সদস্য কাউছার আলম, লোহাগাড়ার মাইওয়ান শো’রুমের স্বত্বাধিকারী, নুর মোহাম্মাদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক সরওয়ার কামাল, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া কমিটির আহবায়ক মুজাহিদ হোসাইন সাগর,লোহাগাড়া ছাত্র সমিতি চট্টগ্রামের সভাপতি মোহাম্মাদ আবু ছিদ্দিক, ব্যবসায়ী ওবাইদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৩’শত অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


