খেলা ডেস্কঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ক্রিকেটার আবদুল গফুর পন্টি অসহায়দের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। ব্রাদার্স ইউনিয়নের এ ক্রিকেটার ব্যক্তিগত উদ্যোগে বায়েজিদ এলাকার ২৫০ পরিবার চাল, ময়দা, পেঁয়াজ, বিস্কুট, সাবান, আলু দিয়েছেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রামের বায়েজিদের বিভিন্ন ঘরে ঘরে পন্টি পৌঁছে দিয়েছেন এসব উপহার।
এ বিষয়ে পন্টি বলেন, করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। আমি সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আমি মনে করি এ দুর্যোগময় পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আবদুল গফুর পন্টি চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি নগরের বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।


