চট্টগ্রামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তানজিলাকে মৃত ঘোষণা করেন। এর আগে উপজেলার খরনা ইউনিয়নে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। তানজিলা বিজিসি ট্রাস্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা পরিবারের সদস্যরা জানাতে পারেননি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, সকালে তানজিলাকে আশঙ্কাজনক অবস্থায় তার অভিভাবকরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানজিলার বাবা সফর আলী জানান, কী কারণে আত্মহত্যা করেছে, তা তারা বুঝতে পারছেন না। সকালে কলেজে যাওয়ার জন্য তাকে টাকা দিয়ে অফিসে আসার কিছুক্ষণের মধ্যে জানতে পারেন মেয়ে গলায় ফাঁস দিয়েছে।