জেলা প্রতিবেদকঃ ফটিকছড়িতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের বড়ুয়া পাড়া এলাকার একটি পুকুরের পাশে গাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহের পকেট থেকে একটি ছবি ও পরিচয়পত্র উদ্ধার করলে মৃতের পরিচয় মেলে।
মৃত ব্যক্তির নাম উজ্জল বড়ুয়া। তিনি বোয়ালখালী উপজেলার গোমদন্ডি গ্রামের বাসিন্দা।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হোসেন বলেন, একটি মরদেহ গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পুলিশকে জানায়। পরে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। এটি আসলে হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।


