চট্টগ্রামে কর্ণফুলী হো‌টেল সহ ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬৫.০০০ টাকা জরিমানা

মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক  ১৯ ফেব্রুয়া‌রি ২০১৯ চট্টগ্রাম মহানগরীর প‌তেঙ্গা, ইপি‌জেড ও সদরঘাট থানায় ২টি তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। বেলা ১২:০০টা হ‌তে বিকাল ৪:০০টা পর্যন্ত প‌রিচা‌লিত এসকল অ‌ভিযা‌নে ৮টি প্র‌তিষ্ঠান প‌রিদর্শন ক‌রে ৪ টি প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে “ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এ মোট ৬৫,০০০/- (পঁয়ষ‌ট্টি হাজার টাকা) জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অ‌ভিযান অ‌ভিযান প‌রিচালনাকা‌লে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পোড়া তেল, মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ও সংবাদপত্র ব্যবহার ক‌রে প্রস্তুত কে‌কের খা‌মির ধ্বংস করা হ‌য়েছে।

এ‌পি‌বিএন, ৯ সদস্যবৃ‌ন্দের সহযো‌গিতায় অ‌ভিযানসমূহ প‌রিচা‌লিত হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী প‌রিচালক জনাব নাস‌রিন আক্তার কর্তৃক মহানগরীর ই‌পি‌জেড ও পতেঙ্গা  থানা এলাকায় অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। এ সময় অস্বাস্থ্যকর , নোংরা পরিবেশে ও সংবাদপত্র ব্যবহার করে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণ করায় নাহার বেকারীকে ৪৩ ধারায়  ৩০,০০০/-  জ‌রিমানা ক‌রে প্রায় ৩০ কেজি সংবাদপত্র মিশ্রিত কেকের খামির ধ্বংস করা হ‌য়ে‌ছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জাবের ফার্মে‌সিকে ১০,০০০/- ক‌রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান কর্তৃক আজ ১৯ ফেব্রুয়া‌রি ২০১৯ সদরঘাট থানায় অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। এসময় স্ট্র্যান্ড রো‌ডের কর্ণফুলী হো‌টেল‌কে পোড়াতেল সংরক্ষণ, নোংরা প‌রি‌বে‌শে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও  মেয়াদ উ‌ত্তীর্ণ কোমলপানীয় বিক্র‌য়ের জন্য রাখায় ৫৩ ধারায় ১০,০০০/- ও ৫১ ধারায় ১০,০০০/- জ‌রিমানা ক‌রে ১২ লিটার মেয়াদ উত্তীর্ণ কোমলপানীয় ও প্রায় ১৬ লিটার পোড়া‌তেল ধ্বংস করা হয়। একই এলাকার আলবদর হো‌টেল ও রেস্টু‌রেন্ট‌কে ধূলাবালু পূর্ণ স্থা‌নে খোলা অবস্থায় খাদ্যদ্রব্য রাখায় ৫৩ ধারায়‌ ৫,০০০/- জ‌রিমানা ক‌রে সতর্ক করা হ‌য়ে‌ছে।