চট্টগ্রামে গাড়ির চাপায় এক সিকিউরিটি গার্ড নিহত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পতেঙ্গায় গাড়ির চাপায় সুমন মিয়া (২৭) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। নিহত সুমন শিল্পগ্রুপ এ কে খান কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।

শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত মধ্যরাতে পতেঙ্গা থানার কাটগড় চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন নগরের লালখান বাজার এ কে খাঁন স্টাফ কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার বাড়ি ঢাকার বিক্রমপুরে। সংসার জীবনে সুমনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, স্থানীয়রা উদ্ধার করে সুমনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ি সুমনকে চাপা দেয়।