নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছুরিকাঘাতে আবু খান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন তালুকদার জানান, বোয়ালখালী উপজেলা থেকে আবু খানকে গুরুতর আহত অবস্থায় সকালে হাসপাতালে আনা হয়। জরুরি চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে।


