চট্টগ্রামে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের বাকলিয়া ফুলকলির মোড়ে ট্রাকচাপায় ইয়াছিন আরাফাত (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৬ মে) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন লহ্মীপুর জেলার চন্দ্রনগরের আলী হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, মোটরসাইকেল আরোহী ইয়াছিনকে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসাপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।