চট্টগ্রামে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হায়দার চৌধুরী এবং নান্টু। নিহত আরেকজনের নাম জানা যায়নি। বায়েজিদ বোস্তামি থানার এস আই নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রাইজিংবিডিকে বলেন, গভীর রাতে বালুচরা এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠালে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে হায়দার চৌধুরী রাকিব চট্টগ্রাম এমইএস কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।