চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম কাজী সিরাত (২২)। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম রেলে কাট পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিহত সিরাত সকালে হলে অবস্থানকালীন মোবাইলফোনে তার নানির মৃত্যু সংবাদ পান। সংবাদ পেয়ে দ্রুত নানু বাড়ি যেতে হল থেকে বেরিয়ে প্রধান সড়কে যাওয়ার সময় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।