নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বাড়ির মালিকের স্ত্রীকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে এক ভাড়াটিয়া নারী। আত্মহত্যাকারী নারীর নাম লিজা (২৪)। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত অন্তরা বড়ুয়াকে (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, লিজাকে ঘর ছেড়ে দিতে বলায় ক্ষুদ্ধ হয়ে সে বাড়ির মালিকের স্ত্রী অন্তরা বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে নিজের ঘরে এসে বাসার ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে লিজা। খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ লিজার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।


