রাজিব শার্মা: নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় সরকারী আদেশ অমান্য করে কোচিং ব্যবসা অব্যাহত রাখায় স্টাডি পয়েন্ট , প্রমিলা টিচিং হোম , রাসেল স্পেশাল কেয়ার , আন্না কেয়ার ,বেসিক পয়েন্ট , এডুকেশন সেন্টার আমাদের পাঠশালা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে জরিমানা করার পাশাপাশি ৭ কোচিং সেন্টার সিলগালা দেয় র্যাব-৭।
মঙ্গলবার র্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় কতিপয় ব্যক্তি সরকারের আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ ৫ ফেব্র“য়ারি মঙ্গলবার এএসপি কাজী মোঃ তারেক আজিজ এর নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে র্যাবের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে “স্টাডি পয়েন্ট কোচিং সেন্টার, কে ২০০ টাকা জরিমানা এবং সৌরভ মহাজন (১৯), ’কে ২শ টাকা , “প্রমীলা টিচিং হোম, ’কে ৫শ টাকা , “রাসেল’স স্পেশাল কেয়ার, কে ১ হাজার টাকা , ‘‘আন্না কেয়ার, কে ৫শ টাকা , ‘‘বেসিক পয়েন্ট, কে ২শ টাকা ,এডুকেশন সেন্টারকে ৫শ টাকা এবং ‘‘ আমাদের পাঠশালাকে ৫শ টাকা জরিমানাসহ ৭ টি কোচিং সেন্টারকে সর্বমোট ৩হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত কোচিং সেন্টারগুলোকে সিলগালা করে দেওয়া হয়।
আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।


