চট্টগ্রাম চন্দনাইশে ১০ মাসের শিশু ঘাতক করোনা আক্রান্ত

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ দক্ষিণ চট্টগ্রামে বোয়ালখালী, পটিয়া, সাতকানিয়া ও আনোয়ারার পর এবার চন্দনাইশে পাওয়া গেছে করোনা রোগী। আর আক্রান্ত এই রোগীর বয়স মাত্র ১০ মাস। এর আগে পটিয়ায় ছয় বছরের শিশু করোনায় আক্রান্ত হওয়ার পরদিন মারা গিয়েছিল। আক্রান্ত রোগী চন্দনাইশের জোয়ারা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) এ ১৪০টি নমুনার পরীক্ষায় চার জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে একজন চন্দনাইশের হলেও বাকি তিনজন বান্দরবান জেলার।
একজনসহ চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৪০ এবং এদের মধ্যে মারা গিয়েছেন পাঁচ জন।

চট্টগ্রামে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘বিআইটিআইডি’তে শেষ ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একজন এবং বান্দরবানের তিনজন।

তিনি আরো বলেন, চন্দনাইশের বাচ্চাটি ১০ মাসের। এছাড়া বান্দরবানের তিনজনের মধ্যে থানচির দুজন ও লামার একজন।