চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়নে এগিয়ে মুহাম্মদ বদিউল আলম

মোস্তাক আহমদ ঃ পটিয়ার ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে যে ক’জন মহৎ মানুষ অসামান্য অবদান রেখেছেন পটিয়ার গণমানুষের প্রিয় মুখ, জননেতা মুহাম্মদ বদিউল আলম তাদের অন্যতম। তিনি কর্মিবান্ধব নেতা। তার এলাকার গণমানুষের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন কাজ করে যেতে চান। তিনি তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন। অতিসাধারণ মানুষের একমাত্র আশ্রয়স্থল। পটিয়ার অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী তাঁর সহযোগিতায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, অধ্যাপক, হয়ে সফল জীবন-যাপন করছেন। তিনি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও জাতীয় জীবনে একজন ত্যাগীবাদী সফল নেতা হিসেবে সমধীক পরিচিত। তিনি সুদীর্ঘ ৩৯ বছর রাজনৈতিক জীবনে যে অবদান রেখেছেন তা অতুলনীয়।

রাজনৈতিক কর্মকান্ডে তাঁর ভূমিকাঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঃ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কার্যকরী সংসদ (২০০৩-২০১২।
নির্বাচন কমিশনার ঃ জাতীয় সম্মেলন ২০০২, বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঃ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক (১৯৯৮-২০০২), সহ-প্রচার সম্পাদক (১৯৯৪-১৯৯৮), সদস্য (১৯৯২-১৯৯৪) ও সদস্য সচিব অভ্যর্থনা কমিটি জাতীয় সম্মেলন (২০০২)।
ছাত্রলীগ-চট্টগ্রাম দক্ষিণ জেলা ঃ যুগ্ম সাধারণ সম্পাদক, (১৯৮৯-১৯৯১), গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক, (১৯৮৭-১৯৮৯) ও শিক্ষা ও পাঠক্রম সম্পাদক (১৯৮৫-১৯৮৭), ছাত্রলীগ-পটিয়া উপজেলা ঃ সভাপতি (১৯৮৭-১৯৯১)।
ছাত্রলীগ-পটিয়া সরকারি কলেজ ঃ সাংগঠনিক সম্পাদক (১৯৮৪-১৯৮৫), ছাত্রলীগ-ইউনিয়ন ঃ সাধারণ সম্পাদক, ১৩ নং সুচক্রদন্ডী ইউনিয়ন (১৯৮৩-১৯৮৪)।

রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার নেপথ্য নায়ক। তাঁর জীবনের প্রধানতর লক্ষ্য হলো মানবসেবা ও সমাজসেবা। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সেবক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চান এই উদীয়মান জননন্দিত জননেতা মুহাম্মদ বদিউল আলম। বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা তাঁর যোগ্য ও দক্ষ নেতৃত্বের প্রমাণ বহন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে তাঁর সম্পৃক্ততা।
চট্টগ্রাম সমিতি-ঢাকা ঃ দপ্তর সম্পাদক (১৯৯৯-২০০০), প্রচার ও প্রকাশনা সম্পাদক (২০০১-২০০২), সদস্য (২০০৩-২০০৫) এবং সাহিত্য ও সেমিনার সম্পাদক (২০০৬-২০০৭), উপদেষ্টা ঃ আবদুল করিম সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ, পটিয়া, চট্টগ্রাম, আজীবন সদস্য ঃ পটিয়া ক্লাব, শেখ রাসেল স্মৃতি পাঠাগার ও শতদল ক্লাব। গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক ঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাঘর আসর (১৯৮৩), চট্টগ্রাম। পরিচালক ও সংগঠক কুসুম কলি আসর পটিয়া (১৯৭৯-১৯৮৪)
স্কাউটিং ঃ ১৯৮১ইং সালে ব্রাহ্মণবাড়িয়ার অনুষ্ঠিত সপ্তম চট্টগ্রাম রিজিওনাল স্কাউটস র‌্যালিতে অংশগ্রহণ।
বিটিভি ঃ বাংলাদেশ টেলিভিশনে শিক্ষা সেমিনারে অংশগ্রহণ।
পটিয়া-সমিতি ঃ ঢাকাস্থ পটিয়া সমিতির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা চট্টগ্রাম ঃ ১৯৯১ইং সাল হতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা চট্টগ্রাম, ঢাকার সমন্বয়ক।

জনস্বার্থে শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য-বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলায় তিনি অনন্য ভূমিকা রেখেছেন।
পটিয়া আইন কলেজ ঃ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, পটিয়া আইন কলেজ, চট্টগ্রাম।
সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ঃ ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, পটিয়া, চট্টগ্রাম।
ডিজিটাল হাসপাতাল লিমিটেড ঃ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডিজিটাল হাসপাতাল লিমিটেড, কক্সবাজার।
ঢাকা ইস্পেরিয়াল হাসপাতাল লিমিটেড ঃ পরিচালক, ঢাকা ইস্পেরিয়াল হাসপাতাল লিমিটেড, টঙ্গী, গাজীপুর।
চলবে
প্রকাশনা বিষয়ক কর্মকান্ডে তাঁর তৎপরতা চোখে পড়ার মতো
সম্পাদক ঃ চট্টল শিখা, চট্টগ্রাম সমিতির ঢাকার মূখপত্র, জনতার ম -বুলেটিন ঃ ১৯৯৬ইং সালের জনতার ম খেল-খতম, পুতুল সংবাদ, জনতার জয়, গণঅভুথান ইত্যাদি) বুলেটিন প্রচার, প্রকাশ ও বিতরণ, আহŸায়ক ঃ প্রকাশনা কমিটি, পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটি, পটিয়া, চট্টগ্রাম।

তিনি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ঃ ঢাকা বিশ্ববিধ্যালয়, সদস্য ঃ বায়রা, ব্যবস্থাপনা পরিচালক ঃ সরকার মেটাল ইন্ড্রাষ্ট্রিজ, পরিচালক ঃ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল লিমিটেড, পরিচালক ঃ এইচ.এম.এন ইন্টারন্যাশনাল ইন্সপেকশান।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম কেবল পটিয়ার গণমানুষের নেতা নন বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের একজন অতন্দ্র প্রহরীও বটে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে পটিয়াকে একটি উন্নত ও আধুনিক শহরে পরিণত করবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জীবনের বাকী সময়টুকু রাজনৈতির মাধ্যমে তাঁর এলাকার মানুষের সেবায় অতিবাহিত করতে চান। তিনি দেশরতœ শেখ হাসিনার অনুগত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মাটিও মানুষের সাথে মিশে যেতে চান। তিনি মানুষ খুঁজেন, মানুষ বুঝেন। মানুষকে ভালোবাসায় তাঁর কাছে শেষ্ঠ ইবাদাত। বার বার এলাকার গণমানুষের ভালোবাসায় অবগাহন করেছেন তিনি। তাই সাংসদ নির্বাচিত হয়ে কিছুটা হলেও মানুষের ঋণ শোধ করতে চান। চট্টগ্রাম-১২ (পটিয়ার) সর্বস্থরের মানুষও তাকে সংসদ সদস্য হিসাবে দেখার গভীর প্রত্যয় ব্যক্ত করেছেন বলে তিনি জানান।