রাজিব শর্মা(চট্টগ্রাম ব্যুরো): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সাল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম সংসদীয় বাঁশখালী-১৬ আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দাখিল (জমা) করেন।
গত বুধবার চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাঁশখালীর সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম জেলা প্রসাশকের নিকট মনোনয়নপত্র জমা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌর মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন রবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, এডভোকেট রায়হাদ চৌধুরী, সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতান উল কবির চৌধুরীর পুত্র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, গত দশ বছরে বাঁশখালী উন্নয়নের চিত্র পাল্টে গেছে। গত পাঁচ বছরে আমার সময়ে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এবার নির্বাচিত হলে বাঁশখালীর অসমাপ্ত কাজ গুলো দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করব। আমি জয়ের ব্যাপারে ইনশ-আল্লাহ শতভাগ আশাবাদী।
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বাঁশখালী আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও বাঁশখালীর সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।
বুধবার চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাবু চন্দ্র গুপ্ত বড়ুয়া, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ইফতিখার মহসিন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার মোহাম্মদ লোকমান, সিনিয়র সহ-সভাপতি লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা বিএনপির সংস্কৃতি সম্পাদক লায়ন নাছির উদ্দিন প্রমূখ।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে তিনি বিগত আমলে চার চার বার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
বর্তমান নির্বাচনে তিনি মনোনয়ন পেলে বাঁশখালীর মূল সমস্যাগুলো চিহিৃত করে এলাকাবাসীকে কর্মমুখী করে তোলার কথা জানান। এলাকার দারিদ্র্য ঘুচিয়ে জীবন ও জীবিকার সঙ্গে এলাকাবাসীকে সম্পৃক্ত করার ইচ্ছাও প্রকাশ করেছেন।


