চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল অনুদান বিতরণ

মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলা চরফ্যাশন উপজেলায় হলরুমে   সোমবার সকালে নন এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও তহবিল হতে প্রদানকৃত অনুদান বিতরণ করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   আলহাজ্ব জয়নাল আবেদীন আখন, চেয়ারম্যান উপজেলা পরিষদ চরফ্যাশন।
অনুষ্ঠিত অনুদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহি অফিসার চরফ্যাশন। স্থানীয় উপজেলা পরিষদের সভা কক্ষে  নগদ অর্থ বিতরন  করা হয়।১১ শ ৬০ জন এবতেদায়ী  শিক্ষকদের জন  প্রতি ৫ হাজার টাকা এবং ২৫ জন কর্মচারীকে  ২ হাজার ৫ শ টাকা নগদ বিতরন করা হয়েছে।