ভোলা প্রতিনিধিঃ ভোলা চরফ্যাশন এর আবু বকরপুর ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমানের বিরুদ্ধে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেছেন এক গৃহবধূ। ফেসবুক মেসেঞ্জার ও ইমোতে আপত্তিকর ছবি ও মন্তব্য দিয়ে উত্ত্যক্ত করায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওই গৃহবধূ ৬ জুলাই জিডি করেছেন।
জিডিতে অভিযোগ করা হয়, ফেসবুক, মেসেঞ্জার ও ইমোতে উত্ত্যক্ত করার পাশাপাশি তিনি মোবাইলে কল দিয়ে আজেবাজে কথা বলতেন। ফেসবুকে ভুয়া আইডি খুলে তার ছবি ব্যবহার করে অশ্নীল মন্তব্য করে পোস্ট দেন। সচিব আতাউর রহমান বলেন, ফেসবুক বন্ধু হিসেবে তার সঙ্গে মেসেঞ্জারে অনেক কথা হয়েছে। আপত্তিকর কিছুর অভিযোগ সঠিক নয়।।


