চলনবিলের তাড়াশে ওসির বিরুদ্ধে মুক্তিযোদ্ধার স্ত্রীর সংবাদ সম্মেলন

চলনবিল থেকে আলহাজ আলী রনি ঃ চলনবিলের তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দিতে উৎকোচ দাবি এবং দূর্বৃত্তদের সহায়তা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। তার নাম মেহেরুন নেছা (৬০)। উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের মৃত গাজী হাবিবুর রহমানের স্ত্রী। শনিবার বিকালে তাড়াশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি আরও বলেন,ওই তদন্ত প্রতিবেদন দিতে আমার নিকট ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করেন ওসি মোস্তাফিজুর রহমান। বাধ্য হয়ে আমি তাকে তিন দফায় ২০ হাজার টাকা উৎকোচ হিসেবে প্রদান করি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান, গাজী সিদ্দিকুর রহমান, গাজী আব্দুস সোবাহান মুক্তিযোদ্ধার স্ত্রী মেহেরুন নেছার সাথে একমত পোষণ করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমার প্রতি আনিত অভিযোগ সত্য নয়। ষড়যন্ত্র মাত্র।