চলনবিলের তাড়াশে প্রতিবন্ধী নারীর উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন

আলহাজ আলী রনি ঃ চলনবিলের তাড়াশ উপজেলায় প্রতিবন্ধী নারীর উপর হামলার আসামীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতবিার বিকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি প্রেপসি প্রকল্প ও পরিবর্তন এ কর্মসূচির আয়োজন করে। এ সমায় বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ,পরির্বতনের এনজিও পরিচালক আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক মোস্তফা অংশ নেয় প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রসঙ্গত: বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে কহিনুর (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে বেধরক পিটিয়ে হাত-পা ভেঙে দেয় আসামীরা। এ নিয়ে তাড়াশ থানায় হত্যা প্রচেষ্টার একটি মামলা দায়ের করা হয় ।