অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী নিশাত জুট মিলের (সাবেক) বদলী শ্রমিক হকার আলিম ধীরে ধীরে হয়ে ওঠে চাঁদাবাজ। তার চাঁদাবাজির পেছনে স্থানীয় এক প্রভাবশালী নেতার হাত রয়েছে বলে অনেকে মনে করছেন। সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, পতিতা ব্যবসা পরিচালনাসহ অসংখ্য অভিযোগ উঠেছে ৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলিমের বিরুদ্ধে। এলাকাবাসি জানতে চায় ‘চাটুকার আলিমের খুঁটির জোড় কোথায়?’
সরেজমিন তদন্তে জানা যায়, পুরো নাম তার আব্দুল আলীম। এই ছাড়াও পকেটমার আলীম, হকার আলীম, লেবাসধারী আলীম, নারী লোভী আলীম, চাটুকার আলীম, চামচা আলীম, পতিতা ব্যবসায়ী আলিম, কর্মীহীন নেতাসহ নানা নামে সে পরিচিত। জীবনের শুরুতে ছিলো একজন পকেট মার, তারপর সে যাত্রীবাহী পরিবহনে টকলেট, চানাচুর বিক্রয় করতো। ১৯৮৫/৮৬ সালের দিকে বিজেএমসি’র নিয়ন্ত্রনাধীন নিশাত জুট মিলে বিদ্যুৎ শাখায় জেনারেল শিফটে জার্নিম্যান বদলী শ্রমিক (মূল শ্রমিক কাজে না আসলে কাজ পাবে) হিসেবে কাজ নেয় সে। ১৯৯৫ সালে জামায়েত বিএনপি সরকারের আমলে ওই দলের লোকদের হাত করে আলিম তার চাকুরিটি স্থায়ীকরণ করে। ২০০০ সালে নিশাত জুট মিল বন্ধ হয়ে গেলে ভবঘুরে জীবন কাটাতে শুরু করে সে। তারপর শশুর বাড়ি থেকে সামান্য পুঁজি নিয়ে শুরু করে সূতার খালী ববিনের ব্যবসা। পরে পাইপ ফারুকের চামচা হিসেবে স্থানীয় রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হয় আলিম। ২০০২ সালে ৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন হলে দপ্তর সম্পাদকের পদ পায় আলীম। এর পর সে স্থানীয় অনেক নেতার চামচা হিসেবে কাজ করে তাদের কাছ থেকে চোগলখোর হিসেবে বহিস্কৃত হওয়ার পর আশ্রয় নেন বর্তমান সিটি মেয়র জাহাঙ্গীর আলমের কাছে। তার এহেন চোগলখোরীর কারনে ইতিপূর্বে এলাকাবাসি কর্তৃক গণধোইয়ের শিকার হন আলীম। পরে ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মো. জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হওয়ার পর নিজেকে মেয়রের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মোটা অংকের টাকার বিনিময়ে সিটি করপোরেশনে বিভিন্ন লোকের আটকে পড়া কাজকর্ম করে আবদুল আলিম রাতারাতি বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

টঙ্গীর মিলগেট তালতলা সড়কের পাশে মেয়রের প্রভাব খাটিয়ে সরকারি জায়গায় বেশ কয়েকটি কাঁচা-পাকা ঘর তুলে বিক্রি করেছেন আলিম। এসব ঘর প্রতি বর্গফুট এক হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। ৩০ ফুট খালি জায়গার জন্য জনৈক এক যুবলীগ নেতাও তাকে ৩০ হাজার টাকা প্রদান করেছেন। এছাড়া রাস্তার পাশে ঘর উঠাতে গেলে সিটি করপোরেশনে টাকা দিতে হবে বলেও প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় সে। এছাড়া জুলমত কলোনী রোডের রাস্তার পাশে খালী জায়গা দখল করে দোকান নির্মাণ করে ৪ লাখ টাকা বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।
টঙ্গী বাজার ফুটপাত থেকে মেয়রের লোক হিসেবে চাঁদাবাজির মোটা অংকের একটি অংশ পান আলিম। টঙ্গী-কালীগঞ্জ সড়কের স্টেশন রোড এলাকায় সড়কের পাশের ফুটপাতের ফল বাজার ও বিভিন্ন দাকান (উচ্ছেদ করার পূর্বে) থেকে প্রতি সপ্তাহে ২০০ টাকা করে চাঁদা তোলা হতো। এই টাকা আলিমের হাতে তুলে দিতো তার মনোনীত লোকজন। চম্পাকলি সিনেমা হল থেকে আলামিন বেকারি পর্যন্ত ফুটপাত থেকেও আলিমের নেতৃত্বে চাঁদা উঠানো হতো। উক্ত চাঁদার বেশীর ভাগ অংশই আলিম ভোগ করতো বলে একাধিক ব্যবসায়ী জানান। এমনকি টঙ্গী পূর্ব থানা সংলগ্ন সানফী ঔষধ কোম্পানীর বাউন্ডরাী ওয়াল ঘেঁষে গড়ে ওঠা দোকান পাট ভেঙ্গে দেয়ার পর তা মেয়রকে বলে পূন:নির্মাণ করার জন্য মোটা অংকের টাকা দাবি করেন আলিম। পরে ব্যবসায়ীদের জোড়ালো প্রতিবাদের মুখে পিছু হটে সে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফল ব্যবসায়ী জানান, সিটি নির্বাচনের পর ফুটপাত থেকে উচ্ছেদ করা দোকান পূনরায় বসিয়ে দেওয়ার কথা বলে প্রত্যেক দোকানির কাছ থেকে সিটি করপোরেশনের নামে সপ্তাহে ২০০ টাকা ধার্য করে নিতো আলিমের মনোনীত ব্যক্তিরা। আমরা গরিব মানুষ, দোকান উঠাইয়া দিলে না খেয়ে থাকতে হইব। তাই আমরাও বাধ্য হয়ে টাকা দিতাম।
স্টেশন রোড কামারপাড়া সংযোগ সড়ক ফুটপাতে উচ্ছেদ হওয়া দোকান বসানোর কথা বলে আলিম প্রায় ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে ব্যবসায়ীরা জানান। স্টেশন রোড পরিবহন খাতের চাঁদাবাজি থেকে মেয়রের লোক হিসেবে মোটা অংকের একটি অংশ পান আলিম।

গাজীবাড়ি এলাকায় আলিম যে ফ্লাটে (ক্রয়কৃত) থাকে গত মাসে সেই বিল্ডিং খেকে ৬/৭ জন পতিতাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। উক্ত পতিতা ব্যবসা আলিমের নেতৃত্বে পরিচালিত হতো বলে এলাকাবাসি অভিযোগ করেছেন। মেয়রের লোক হিসেবে টয়লেট ইজারায় এনে মোটা অংকের টাকা হাতিয়ে নেন আলিম। টঙ্গীতে কোটি টাকার বিনিময়ে মেয়ের বিয়ে, প্রায় ৫০ লকাষাধিক টাকার ফ্লাট, গাজীপুর মাওনায় জমিসহ বিভিন্ন সম্পদ রয়েছে আলিমের।
এছাড়া হামীম গ্রæপ থেকে বর্জিত মালামালের ভাগসহ, লাল মসজিদ বস্তি ও জিন্নাত মহল্লা বস্তি (কিছু অংশ) উচ্ছেদ হওয়া চুক্তিবদ্ধের প্রায় কোটি টাকার একটি বড় অংশ পাওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে আলিমের বিরুদ্ধে।
এ বিষয়ে ৫৫নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলিমের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন বলেন, টঙ্গী পূর্ব থানা সংলগ্ন রাস্তার পাশে কে বা কাহারা অবৈধভাবে দখল করে বানিজ্য করে আসছে আমাদের জানা নেই। তথ্যসহ প্রমান পেলে আইনগত ব্যবস্থা প্রহণ করা হবে। এছাড়াও ওই যায়গা গুলো জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে নাকি সিটি করপোরেশনের সেই বিষয়ে আগে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


