চাঁপাইনবাবগঞ্জে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চাঁদলার বাগানপাড়ায় আবুল কালাম আজাদ (৩২) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় নিহতের শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়

নিহত আবুল কালাম আজাদ ১৪ নং ওয়ার্ডের চাঁদলায় বাগানপাড়া গ্রামের মৃত সমর উদ্দিন মোড়লের ছেলে। নিহতের মামা সাইফুল ইসলাম জানান, আবুল কালাম আজাদ একজন অটো বডি মেকার তাঁর ওয়েলডিং এর দোকানের জন্য বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে দোকানদারী করতো কিন্তু লোন বেশী হওয়ায় টাকা পরিশোধ করতে পারছিলনা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজ জানান, ঘরের ভিতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পেরণ করা হয়। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে