চাঁপাইনবাবগঞ্জে ওএমএস কার্যক্রম শুরু

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও শুরু হয়েছে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম। বৃহষ্পতিবার সকালে জেলা শহরের নিমতলা এলাকায় একটি ওএমএস কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কে এম গালিভ খাঁন।

এসময় জেলা খাদ্য কর্মকর্তা মহমুদুল হাসানসহ অন্যান্য সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৬টি, শিবগঞ্জ পৌরসভায় ৪টি, নাচোল পৌরসভায় ৩টি ভোলাহাট এলাকায় ২টিসহ মোট ১৯টি ওএমএস কেন্দ্রের

মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। জেলার প্রায় ৭হাজার পরিবার সুবিধা পাবে।