চাঁপাইনবাবগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সদস্যের গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে বারোঘরিয়া ব্রীজ চত্বরে দৃষ্টিনন্দন পার্কে এই গণসংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল তার সহযোগী সংগঠন, ব্যক্তি, পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। 

গণসংবর্ধনা অনুষ্ঠানে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হারুনঅররশীদসহ সকল ইউপি সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও একই অনুষ্ঠানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজনকে সংবর্ধনা দেয়া হয়। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের মো. সালেহ খান খোকনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অ্যাড. আবু নজর খান ব্রিটিশ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, বারোঘরিয়া বাজার বনিক সমিতির সভাপতি সামশুল আলম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন জয়ার্জসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ। 

গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সদস্যগণ অনুষ্ঠানে শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেন। বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনঅররশীদ বলেন, জনগণ ভালোবেসে সমর্থন করে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদের এই আস্থার প্রতিদান দিব ইনশাআল্লাহ। বারোঘরিয়া ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী বছর কাজ করে যাব

তিনি আরও বলেন, এখন থেকে সরকারি যেকোন সহায়তা পেতে কোন উৎকোচ দিতে হবে না হয়রানির শিকার হতে হবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া গেলে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। মাদক, সন্ত্রাস বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি