চাঁপাইনবাবগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল ভোলাহাট উপজেলার নবনির্বাচিত ১৯ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক একেএম গালিভ খান চেয়ারম্যানদেরকে শপথবাক্য পাঠ করান। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। 


শপথ গ্রহণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক আহমেদ মাহবুবউলআলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাওসহ ১৯ জন নবনির্বাচিত চেয়ারম্যান। এছাড়াও একই সময়ে সদর, নাচোল ভোলাহাট উপজেলা পরিষদে এসব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তারা