আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ নামের এক শিশুর (১১) মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার শ্যামপুরে পাগলা নদীতে দুপুর গোসল করতে গিয়ে ডুবে যায় পর দিন (১০ এপ্রিল) আজ সকালে নদীতে ভাসমান অবস্থায় দেখে আব্দুল্লাহ কে উদ্ধার করে স্থানীয়রা আব্দুল্লাহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুড়ি পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম জানান, দুপুরে কয়েক জনের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ । এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় খোঁজাখুজির পর আজ সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধরী জুবায়ের বলেন গতকাল শিশু আব্দুল্লাহ পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় অনেক খোজাখুজি করে গতকাল লাস উদ্ধার হয়নি আজ ভাসমান অবস্থায় লাস দেখে স্হানীয়রা উদ্ধার করেন।


