আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেট কাটেন অতিথিবৃন্দ।
পরে নবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের বিপরীতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সহ উপস্থিত ছিলেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।


