চাঁপাইনবাবগঞ্জে বালি বোঝাই  ট্রাক উল্টে  নিহত ১ আহত ১

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালি বোঝাই ট্রাক  উল্টে মোসাঃ মাসেদা বেগম (২৮)নামে এক  নারী নিহত হয়েছেন। এসময় আরও একজন ব্যাক্তি আহত হয়েছে। সমবার (৪এপ্রিল) সকাল টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত  মাসেদা বেগম (২৮) সোনাপুর গ্রামের বুদ্ধু আলির স্ত্রীর। স্থানীয়রা জানান, বালি বোঝই ট্রাক টি পিরোজপুর থেকে বারিক বাজার দিকে আসছিল। 

সোনাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে   যায়। এসময় ঘটনাস্থলেই পথচারী  মাসেদা বেগমের  মৃত্যু হয়। আরও এক জন  গুরুতর আহত হয়। আহত ব্যাক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করছে এলাকাবাসী

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধরী জুবায়ের বলেন নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে  তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।