চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় হলেন যারা 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে বুধবার (০৫ জানুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৬ জন, ইউপি সদস্য পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টি নৌকার প্রার্থী ৮টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হারুনঅররশীদ। মহারাজপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নাহিদ ইসলাম রাজন। ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন। ঝিলিম ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম লুৎফর রহমান। সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান। দেবিনগর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান। রানিহাটি ইউনিয়ন পরিষদে স্থানীয় বিএনপি সমর্থিত প্রার্থী রহমত আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গোবরাতলা ইউনিয়নে স্থানীয় বিএনপি সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. তরিকুল ইসলাম। 

চরবাগডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহীদ রানা টিপু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আলাতুলী ইউনিয়নে .লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চর অনুপনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস আব্দুল বাদী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বালিয়াডাঙ্গা ইউনিয়নে স্থানীয় বিএনপি সমর্থিত ঘোড়া প্রতীকে প্রার্থী  আবু হেনা মো. আতাউল হক কমল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারায়নপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী নাজির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্যরানিহাটি ইউনিয়নে এজেন্ট বের করে দেয়ার প্রতিবাদে বেলা ১১টার দিকে ভোট বর্জন করেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহা.জাকারিয়া। 

১৪ টি ইউনিয়নের মোট ভোটার লাখ ৬৭ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার লাখ ৩৫ হাজার ২৪১ জন নারী ভোটার লাখ ৩২ হাজার ১৯৪ জন