চিরিরবন্দরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে চিরিরবন্দর অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে কমিউনিটি পুলিশিং চিরিরবন্দর উপজেলা শাখার সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে পুলিশই জনতা,জনতাই পুলিশ প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আইয়ুবুর রহমান শাহ্ সভাপতিত্বে বক্তব্য রাখেন চিরিরবন্দর থানার ওসি মো: হারেসুল ইসলাম, থানা ইনচার্জ (তদন্ত) মো: শফিকুল ইসলাম, এস আই লতিফুর রহমান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা উপজেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সকল কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন। র‌্যালী ও সমাবেশে উপজেলার ৩ শতাধিক কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।