চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে সাইকেল আরোহী নিহত

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-পার্বতীপুর আ লিক মহাসড়কে চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে সাইকেল আরোহী সলিমুদ্দিন (৭০) একজন বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আ লিক মহাসড়কের ঘুঘুড়াতলী মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সলিমুদ্দিন কারেন্টহাট বাজার থেকে শাক বিক্রি করে বাই-সাইকেল যোগে ফেরার পথে চিরিরবন্দর পেট্্েরাল পাম্পের সামনে এসে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা দানব ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে মুখোমুখি সজোড়ে ধাক্কা দিলে মাথায় গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সলিমুদ্দিন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের তেলীপাড়ার মৃত জসিরউদ্দিনের পুত্র। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম।