মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-পার্বতীপুর আ লিক মহাসড়কে আলু বোঝাই পিকাব ভ্যানের ধাক্কায় পরিমল (৪২) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৬ জানুয়ারী শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আ লিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীমোড় বাজারের সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পরিমল হাজির মোড় এলাকায় দাড়িয়ে ট্রাক্টরের ড্রাইভারের সাথে কথা বলার সময় পেছন থেকে আসা আলু বোঝাই একটি পিকাব ভ্যান ট্রাক্টরটিকে সজোড়ে ধাক্কা দিলে পরিমল ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আশংঙ্খজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত বলে ঘোষনা করে। পরিমল চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের লালদিঘি দক্ষিণ গ্রামের মৃত বিজয় দাসের পুত্র । এ ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরববন্দর অফিসার ইনচার্জ মো:হারেসুল ইসলাম।


