চিরিরবন্দরে মানবাধিকার শিক্ষায় জনসচেতনতা

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের চিরিরবন্দরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চিরিরবন্দর উপজেলা কমিটির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় রাণীরবন্দর এইচ আর রেসিডেন্সিয়াল স্কুলে মানবাধিকার বিষয়ক র‌্যালী ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চিরিরবন্দর উপজেলা কমিটি সুজনের সদস্য-পিপিজি ও ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপত্বিতে প্রধান আলোচক দি হাঙ্গার প্রজেক্ট এর রংপুর বিভাগীয় আ লিক সমন্বয়কারী রাজেশ দে মাদক,যৌতুক,তালাক,দেনমহর,সম্পত্তিতে নারীর অধিকার, শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার,পারিবারিক সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। সভা পরিচালনা করেন সুজনের উপজেলা কমিটির সভাপতি ও পিপিজির সদস্য এম ওবায়দুর রহমান। এ সময় অ্যাম্বাসেডর-পিপিজি ও আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফজলুর রহমান,সুজনের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, খানসামা উপজেলার সুজনের সমন্বকারী নুরুল হক সহ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।