চিরিরবন্দরে সড়ক দুঘর্টনায় প্রান গেলো ৩ বছরের শিশুর

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ চিরিরবন্দরে ঔষুধ বহনকারী কাভার্ট ভ্যানের চাকার নিচে পড়ে ফারজানা নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
জানাগেছে, গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের রাণীপুর দোবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারজানা তার বাবার রাস্তার ধারে মুদির দোকানে যাওয়ার জন্য রাস্তা পাড় হওয়ার সময় দূরন্ত গতিতে আসা কাভার্ট ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফারজানাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত বলে ঘোষনা করে। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারেসুল ইসলাম ।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঔষুধ বহনকারী কাভার্ট ভ্যান ও চালককে আটক করে নশরতপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।