কুড়িগ্রাম প্রতিনিধিঃ চিলমারীতে করোনা ভাইরাস সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।বোববার(৫ এপ্রিল) বিদেশ ফেরত একজন ও ঢাকা ফেরত একজনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের বাড়ী উপজেলার ছোট কুষ্টারী, মন্ডলপাড়া ও সবুজপাড়া গ্রামে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান, রবিবার বিদেশ ফেরত একজন ও ঢাকা ফেরত একজনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


