কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকালে উপজেলার মাচাবান্দা এলাকার কৃষক মোছাঃ জান্নাতি বেওয়ার ৮ কাঠা জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ রোকন মিয়া,মোঃ ফাহিম,মোঃ মিঠুন মিয়া,মোঃ মিদুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান বদরুল জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকের ধান কাটছি। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।


