চি‌রিরবন্দর উপ‌জেলা শতভাগ স্কাউটস ঘোষণা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটস ও রোভার কার্যক্রম পরিচালিত হওয়ায় দিনাজপু‌রের চি‌রিরবন্দর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৫ মার্চ) সকা‌লে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস চি‌রিরবন্দর উপজেলা শাখা আয়োজিত স্কাউটস সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপু‌রের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম ও বাংলাদেশ স্কাউটস চি‌রিরবন্দর উপ‌জেলা শাখার সভাপতি ও উপ‌জেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী এ ঘোষণা দেন।

চি‌রিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস এর আ লিক উপ-কমিশনার মনজুরুল হকের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস চিরিরবন্দর উপজেলা শাখার কমিশনার মাহাতাব উদ্দিন সরকারের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর জেলা রোভার কমিশনার অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর অ লের উপ-পরিচালক মো: আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস এর চিরিরবন্দর উপজেলা শাখার সহ-সভাপতি এজিএম সারোয়ার,চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহ্, বাংলাদেশ স্কাউটস চিরিরবন্দর শাখার সাধারন সম্পাদক লুৎফর রহমান ও চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও স্কাউটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে শতভাগ স্কাউটস এর উদ্ধোধন করেন দিনাজপু‌রের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম । উল্লেখ্য উপজেলার ১৯৮ টি প্রাথমিক, ১২৭টি মাধ্যামিক স্কুল,ক‌লেজ মাদ্রসায় এডাল্ট লিডারের তত্বাবোধানে মোট ৮ হাজার ৭ শত ১২ জন স্কাউটস শিক্ষার্থী রয়েছে ।