চি‌রিরবন্দ‌রে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপু‌রের চি‌রিরবন্দ‌রে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান তা‌রিকুল ইসলাম তা‌রিক‌কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
আলোকডিহি ইউনিয়নের দ‌ক্ষিন আ‌লোক‌ডি‌হির এলাকাবাসীর আ‌য়োজ‌নে শ‌নিবার রা‌ত ৮টায় দক্ষিন আ‌লোকডি‌হি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গ‌নে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মহা‌সীন আলীর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বন ও প‌রিবেশ বিষয়ক সম্পাদক ও চি‌রিরবন্দর উপ‌জেলার নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান তা‌রিকুল ইসলাম তা‌রিক,‌বি‌শেষ অ‌তিথীর বক্তব্য রা‌খেন চি‌রিরবন্দর উপ‌জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ রোমান সরকার।

আলোচনাসভা শেষে আ’লীগসহ সহযোগী সংগঠন, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি তা‌রিকুল ইসলাম তা‌রিক‌কে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন।