এস. এম. মনির হোসেন জীবন \ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) এর নব নির্বাচিত মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম ৫দিনের সফর শেষে অবশেষে আজ দেশে ফিরেছেন। সফর কালে তিনি চীনের ৫টি সিটি কর্পোরেশন এলাকা পরিদর্শন করেন।
আজ সোমবার দুপুর ১২টায় তিনি ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান।
জানা যায়, চীন সফর কালে তিনি গাজীপুর নগর উন্নয়ন ও বজ্র ব্যাবস্থাপণা বিষয়ে ২টি কর্মশালায় অংশগ্রহন করেন। এসময় তিনি চীনের বৃহৎ বেসরকারী প্রতিষ্ঠান সাইনিং স্টার সহ একাধীক প্রতিষ্ঠানের সাথে গাজীপুর সিটির অভ্যান্তরে বেসরকারী বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলমের এ সফর গাজীপুর নগরীর উন্নয়নে অনেকটা সুফল বয়ে আনবে বলে গাজীপুর বাসী আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৯ই জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম পাঁচ দিনের জন্য চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।


