চুলকাঠিতে নামধারী ডাক্তারের বিরুদ্ধে রোগীদের সাথে প্রতারনার অভিযোগ

এম এম মেহেদিঃ বাগেরহাটের জেলার সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকায় ডাঃ শচীন্দ্র নাথ দাশ এর বিরুদ্ধে রোগীদের সাথে প্রতরনার অভিযোগ উঠেছে। তিনি জাল সার্টিফিকেট ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ সাধারণ রোগীদের সাথে প্রতারণার করে আসছে বলে একাধিক সূত্র জানিয়েছে। অভিযোগ উঠেছে। উক্ত নামধারী ডাক্তার দীর্ঘদিন যাবৎ চুলকাঠি ও রূপসা এলাকা সহ বিভিন্ন ডায়াগনষ্টিট সেন্টার ও ক্লিনিকে বসে বড় ডাক্তারের পরিচয়ে রোগী দেখার সত্যতা পাওয়া গেছে। সরেজমিন ঘুরে জানা গেছে, ডাঃ শচীন্দ্র নাথ দাশ জাল সার্টিফিকেট মাধ্যমে ক্লিনিকের মালিকদের সাথে যোগসাজসে রোগী দেখার নামে বিপুল অর্থ উপার্জন করে আসছে। সাধারণ রোগীদের অহেতুক বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা দিয়ে ডায়াগনষ্টিট সেন্টার থেকে কমিশন বানিজ্য করে আসছে বলে অভিযোগ রয়েছে। এমনকি অর্থের বিনিময়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৮/১২/২০১৮ইং তারিখে বাগেরহাটের সদর উপজেলার সুগান্ধি এলাকার লিয়াকাত হালদারের কন্যা আশা আক্তার (২৫) কে অর্থের বিনিময়ে একটি ভ‚য়া মেডিকেল সার্টিফিকেট প্রদান করেন। যা তিনি পারেন না। মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন নুন্যতম একজন মেডিকেল অফিসার হতে হবে। অথচ সে এভাবে প্রতরনার মাধ্যমে ভ‚য়া মেডিকেল সার্টিফিকেট বানিজ্যকরে চলেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে ডাঃ শচীন্দ্র নাথ জানায়, তিনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে ভুল করেন। পরবর্তীতে এ ধরনের কাজে লিপ্ত হবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।