চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টর চাপায় অহিদুল ইসলাম (৪০) নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতার ছোড়া ইটে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন মাথায় আঘাত পায়। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় অহিদুল ইসলাম নিহত হন। এ ঘটনায় সাথে থাকা তার ছেলে ইয়াছিন (৭) আহত হয়। এতে উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী।