চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে সফুরা খাতুন (৫১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে উথলি রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের লাশ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। নিহত জীবননগর উপজেলার উথলি গ্রামের মাঝেরপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার সকালে সফুরা খাতুন বাড়ি থেকে বের হয়ে উথলি রেল লাইনের ধারে ভেড়া চড়াতে যান। এ সময় কয়েকটি ভেড়া লাইনের উপর উঠে পড়ে। চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী ডাউন সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেনটি উথলি রেল স্টেশনে এলাকা অতিক্রম করছিল। ট্রেন দেখে ওই নারী লাইন থেকে ভেড়াগুলো নামাতে গেলে নিজেই কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।